পাঁচবিবিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১সেপ্টেম্বর/নানান আয়োজনের মধ্যদিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে ৪৭’তম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার বিকালে এ উপলক্ষে পাঁচবিবি পাঁচমাথা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কারা নির্যাতিত নেতা অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডলের নেতৃত্বে অনুষ্ঠানের সকল কর্মসূচি পালন করা হয়। বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক জিয়ার ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন সহকারে শোভাযাত্রায় এসময় উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী, বালিঘাটা ইউনিয়ন বিএনপি’র সাবেক সম্পাদক প্রভাষক মোঃ সাইদুর রহমান, ধরঞ্জী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, বাগজানা ইউনিয়ন বিএনপি সাবেক সহ-সভাপতি মোঃ বাবুল হোসেন মুহুরি, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হামিদুল ইসলাম, আওলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু, সাবেক থানা বিএনপির সদস্য মোঃ আলাম হোসেন, কুসুম্বা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শামীম হোসেন, যুবদল নেতা আলম হোসেন, ছাত্রদল নেতা মোঃ নুরুউল্লাহ ও মহিপুর কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম হোসেন সহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। শোভাযাত্রা শেষে পাঁচমাথায় জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহাদাত হোসেনের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্টিত হয়।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































